
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
কৃষি মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, নির্বাচন পরিচালনা করবেন নির্বাচন কমিশন। তাকে সাংবিধানিকভাবে সকল দায়িত্ব দেওয়া হয়েছে। একধরনের সার্বভৌমত্বও দেওয়া হয়েছে। কেও যদি নির্বাচন নিয়ে হেলাফেলা করে সে জন্য নির্বাচন কমিশনকে পর্যাপ্ত ক্ষমতা দেওয়া হয়েছে। যে কোন পরিস্থিতিতে যে কোন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বা চাকুরিচ্যুত করতে পারে।
শুক্রবার সকালে টাঙ্গাইলের মধুপুর উপজেলার পীরগাছা সেন্ট পৌলস্ হাইস্কু্লে এ ফ্রী মেডিকেল ক্যাম্পিং আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আরো বলেন, আগামী নির্বাচন হবে সুন্দর ও শান্তিপূর্ন। কিন্তু বিএনপি নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। এজন্য তারা গত ২৮ অক্টোবর থেকে দেশে আবারও আগুন সন্ত্রাস করছে। যানবাহনে আগুন দিচ্ছে, পুলিশকে পিটিয়ে হত্যা করছে। তাই তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন, সেন্ট পৌলস্ ক্যাথলিক গীর্জার পাল পুরোহিত ফাদার লরেন্স সিএস সি, পৌর মেয়র মোঃ সিদ্দিক হোসেন খান, শোলাকুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খঃ আব্দুল গফুর মন্টুসহ অন্যান্যরা। দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে ১২০ জন চিকিৎসক প্রায় ৬ হাজার রোগীদের ফ্রী চিকিৎসা দিয়ে যাচ্ছেন।