চট্টগ্রাম প্রতিনিধি
সিএমপি পতেঙ্গা মডেল থানার এসআই (নিঃ) মোহাম্মদ শাহাদাত হোছাইন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ২২/০৬/২০২৩ খ্রিঃ নগরীর পতেঙ্গা থানাধীন উত্তর পতেঙ্গা মুসলিমাবাদস্থ জেলে পাড়া মোড়ে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৮টি চোরাই মোবাইল সহ আনোয়ার হোসেন ও বায়জীদ হোসেন লিপুকে আটক করেন।
আটককৃত ব্যক্তিরা পরস্পর জ্ঞাতস্বারে চোরাই বলে জানার সত্ত্বেও অভ্যাসগতভাবে বেচাকেনার জন্য জব্দকৃত চোরাই-মোবাইল ফোন সমূহ নিজেদের হেফাজতে রেখেছিলো মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।
আটককৃতদের বিরুদ্ধে সিএমপি পতেঙ্গা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
