রাজশাহী প্রতিনিধি
আগামী ২৯ জুলাই ২০২৩ খ্রিষ্টাব্দ রাজশাহীতে পবিত্র আশুরা উদ্যাপন উপলক্ষ্যে মহানগরী এলাকার বিভিন্ন আয়োজক কমিটির সাথে আরএমপি সদর দপ্তরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়। সভাপতি মহোদয় অনুষ্ঠানটি নিরাপদ, শান্তিপুর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) জনাব বিভূতি ভূষন বানার্জী, উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মো: আল মামুন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব অনির্বান চাকমা, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং আশুরা আয়োজক কমিটির প্রতিনিধিগণ।
