
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
৩ বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ী পৌর বিএনপির আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ আগস্ট (শুক্রবার) বিকেলে পলাশবাড়ী পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ এঁর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় দোয়া পূর্ব এ আলোচনা সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সহ সভাপতি শাহ আলম সরকার, পলাশবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিপন, উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর সরকার মিনু, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব দুলাল সরকার, পৌর শ্রমিক দলের সভাপতি শাহিন মিয়া,পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজু সরকার,পৌর তাঁতীদলের সদস্য সচিব নুর আলম,পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান আহম্মেদসহ অন্যান্যরা।
শেষে শহীদ জিয়াউর রহমানের আত্মা মাগফেরাত কামনা ও অসুস্থ্য বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া পরিচালনা করেন পলাশবাড়ী কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওঃ মোস্তাফিজুর রহমান রাজা।