
রানা ইস্কান্দার রহমান
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধায় একটি পিকআপ ভ্যান ৩৫০ বোতল ফেন্সিডিলসহ ১জন গ্রেফতার
গাইবান্ধায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে একটি পিকআপ ভ্যান ৩৫০ বোতল ফেন্সিডিলসহ সামিউল নামে ১ ব্যক্তি গ্রেফতার হয়েছে।
জানা গেছে, গত বুধবার (১২ জুন) গাইবান্ধা জেলা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পলাশবাড়ী উপজেলার মহেশপুর এলাকায় অভিযান চালিয়ে ৩৫০ বোতল ফেন্সিডিলসহ সামিউল নামের ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
মাদকদ্রব্য অধিদপ্তর গাইবান্ধা এর পরিদর্শক মোস্তফা জামান বাদী হয়ে গ্রেফতারকৃত সামিউলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় পলাশবাড়ী থানায় ০১ টি নিয়মিত মামলা দায়ের করেন ।