
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার জেলার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের বালাবামুনিয়া দক্ষিনপাড়া শাহ সাকী দরবেশ আউলিয়া তরিকত এ খাজাবাবা মাজার শরিফে মাদকসেবীদের
আস্তানা বন্ধের দাবীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৩ মে শুক্রবার দুপুরে এলাকাবাসীর আয়োজনে তালতলী জামে মসজিদ এর সামনে মানববন্ধনে মুসল্লিবৃন্দরা অংশগ্রহণ করেন।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন,বালাবামুনিয়া তালতলী জামে মসজিদ এর সভাপতি খন্দকার খালেক,মসজিদের পেশ ঈমাম মাওলানা রফিকুল ইসলাম,শাহ আলম খন্দকার,ফাত্তাসহ এলাকার ব্যক্তিবর্গ।
বক্তরা বক্তব্যে বলেন,বালাবামুনিয়া দক্ষিনপাড়া শাহ সাকী দরবেশ আউলিয়া তরিকত এ খাজাবাবা মারা যাওয়ার পর থেকে এই মাজার বন্ধ হয়ে যায়।হঠাৎ বেশ কয়েক দিন হলো মাদকসেবীরা তাদের মাদক ব্যবসা ও সেবন বৈধতা তৈরি করার জন্য উঠেপড়ে লেগেছে।আমরা এলাকাবাসী চাই এই মাজার শরিফ বন্ধ ছিল বন্ধ থাকবে এখানে কোন মাদক কারবারি আস্তানা পাবেনা।উল্লেখ্য:যে মাদকসেবী এসে এলাকার পরিবেশ নষ্ট করছে এবং বিভিন্ন অপকর্ম সৃষ্টি করছে। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন রাস্তাঘাটে চুরি ছিনতাই অব্যহত আছে। প্রশাসনের কাছে আমাদের দাবি এই মাদক কারবারি ও মাদকসেবীদের ধরে আইনের আওতায় নিয়ে আসতে হবে।তবেই এদের কে প্রতিহত করা যাবে,তা না হলে যুব সমাজ ধ্বংস হয়ে যাবে।