মিনহাজ পারভেজ, লালমনিরহাট প্রতিনিধি॥
সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) রেজিলিয়েন্স এন্ট্রাপ্রেনিওরশীপ এন্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (এসডিএফ) প্রজেক্ট প্রকল্পভুক্ত অতিদরিদ্র ও দরিদ্র উপকারভোগী পরিবারের শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান উপলক্ষে বঙ্গবন্ধু শিক্ষা বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর উদ্যোগে ঢাকা রাজশাহী সহ তিন বিশ্ববিদ্যালয়ের পরিশ্রমী মেধাবি শিক্ষার্থীদের ২৪ হাজার টাকা করে মোট ৭২ হাজার টাকার চেক প্রদান করা হয় ।
আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা নির্বাহি অফিসার এর কার্যালয় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে, ওবায়দুল ইসলাম ক্লাস্টার অফিসার, ৫নং বাউরা ক্লাস্টার, পাটগ্রাম, লালমনিরহাট এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাহমুদুল হাসান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত), পাটগ্রাম, লালমনিরহাট।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আব্দুস সামাদ জেলা ব্যবস্থাপক, এসডিএফ, লালমনিরহাট , আবুল হোসেন উপজেলা শিক্ষা অফিসার, পাটগ্রাম, লালমনিরহাট, রাবিউল হক মিরন চেয়ারম্যান, ৬নং বাউরা ইউনিয়ন পরিষদ সহ প্রমুখ ।
উক্ত অনুষ্ঠানটি আয়োজন করেন , ৫নং বাউরা ক্লাসাটার অফিস, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)। ও সহযোগিতায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেসন (এসডিএফ), লালমনিরহাট জেলা কার্যালয় ।
সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়।
