
লিমন হায়দারঃ
“সম্মানিত উদ্যোগ,প্রতিরোধ করি দুর্যোগ” প্রতিপাদকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে পার্বতীপুর উপজেলায় আলোচনা সভা,বর্ণাঢ্য শোভাযাত্রা সহ অগ্নি নির্বাপক ও ভূমিকম্প বিষয়ক এক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
১৩ অক্টোবর(সোমবার)বেলা ১২টায় উপজেলা পরিষদ সবকক্ষে এক আলোচনা সভারও আয়োজন করা হয়।উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাদ্দাম হোসেন।
জাতীয় দিবসের সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সানাউল্লাহ।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায়,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী নাজিম উদ্দিন সরকার,পার্বতীপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার হামাইর কবির সহ বিভিন্ন প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীবৃন্দ ও শিক্ষার্থীরা।
আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ,ভূমিকম্প ও অগ্নি নির্বাপনের উপর মহড়া প্রদর্শন করা হয়,যা সকলের দৃষ্টি আকর্ষণ করে।