
মোঃ আবু বক্কর সিদ্দিক
পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি (ঠাকুরগাঁও)
ঠাকুরগাঁও পীরগঞ্জে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা উদযাপিত হয় । পীরগঞ্জ পৌর শহর সহ বিভিন্ন জায়গায় উদযাপন করেন। রেলি শেষে পূর্ণিমা কমিউনিটি সেন্টারে পীরগঞ্জ স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি বিষয়ে বক্তব্য তুলে ধরেন সাবেক জাতীয় সংসদ সদস্য জনাব জাহিদুর রহমান জাহিদ,তিনি জানান বর্তমানে তাদের দলকে শক্তিশালী করার জন্য শান্তি প্রতিষ্ঠা করাই তাদের মূল উদ্দেশ্য। দীর্ঘ ১৭ বছর পর এই দিবসটি তারা বিনা বাধাই উদযাপন করতে পারছেন বলে তিনি জানান। এবং আরো বক্তব্য দেন পীরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রশিদ ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ বান্না, শ্রমিক দলের সভাপতি মোঃ আশরাফুল ইসলাম শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ ফরিদুল ইসলাম, পীরগঞ্জ যুবদলের সাধারণ সম্পাদক সেলিম রেজা, পীরগঞ্জ পৌর কৃষক দলের সভাপতি শামসুল আলম এবং ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ফজলু সহ উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পীরগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃরুবেল হক সহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিয়ন নেতাকর্মী।