
মোঃ আবু বক্কর সিদ্দিক
পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় পৌর স্বেচ্ছাসেবক দলের ৭ নং ওয়ার্ডে রোজ শুক্রবার (২১শে মার্চ) বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দিকনির্দেশনায় স্বেচ্ছাসেবক দলকে সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে ওয়ার্ড পর্যায়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সফল আহ্বায়ক পীরগঞ্জ স্বেচ্ছাসেবক দলের উপজেলা শাখার সম্মানিত সভাপতি মোঃ আব্দুর রশিদ, উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হাসানুল আল বান্না,
আরোউপস্থিত ছিলেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নূর আলম সিদ্দিক, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ ফরিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাসেল রানা, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শ্যামল ও পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর, মানিক ও সাবেক পৌর ছাত্রদলের আহ্বায়ক ইবনে তারেক।
উক্ত আলোচনা সভার ও ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন মোঃ শাহালম ৭ নং পৌর ওয়ার্ড এর সভাপতি।