
হাসানুর রহমান:কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জহিরুল ইসলামের নেতৃত্বে স্টেশনের নকশীকাঁথা ট্রেন থেকে ৭০ বোতল ফেনসিডিলসহ করিম বেপারী (৬৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ।
বুধবার (২২ জানুয়ারি) ভোর পৌনে চারটার দিকে পোড়াদহ জংশন ৩নং প্লাটফর্ম থেকে আটক করা হয়েছে। আটককৃত করিম বেপারী চুয়াডাঙ্গা জেলার দর্শনা উপজেলার উজলপুর বিলপাড়া গ্রামের মৃত জিন্নাত আলী বেপারীর ছেলে।
জানা গেছে , গোপন সংবাদের ভিত্তিতে নকশীকাঁথা নামক একটি ট্রেন থেকে করিম বেপারীর বকাছ থেকে ব্যাগ ভর্তি ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পোড়াদহ রেলওয়ে থানা পুলিশ।
এ বিষয়ে পোড়াদহ রেলওয়ে থানার ওসি জহিরুল ইসলাম জানান, রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন একজন মাদক ব্যবসায়ী দর্শনা থেকে মাদক বহন করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। এমন খবরের ভিত্তিতে রাতেই এসআই ইদ্রিস ও এএস আই মুরাদ আলী সঙ্গীয় ফোর্সসহ নকশী কাঁথা মেইলে টিজি ডিউটি এবং প্ল্যাটফর্ম ডিউটি পার্টি ডিউটি করা অভিযান পরিচালনার সময়ে করিম বেপারীকে সন্দেহ হলে তার ব্যবহৃত ব্যাগ তল্লাশী সময়ে ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।
তাছাড়াও গত মাসেও মাদকের একটি বড় চালান ধরতে সক্ষম হয় রেলওয়ে থানা পুলিশ। ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বললে তিনি জানান ইন্ডিয়া সাথে এই মাদক সরবরাহের রুট সহজ হাওয়ায় তারা রাত্রে যে ট্রেন টাকে বেছে নেয় । তিনি আরো বলেন আমরা অভিযান করেছি রেলওয়ে থানার আওতাধীন এলাকায় মাদক নিয়ন্ত্রণে পোড়াদহ থানা সদা প্রস্তুত ।তাছাড়াও গত ৪/০১/২৫ তারিখে ভেড়ামারা স্টেশন থেকে চুরি হয়ে যাওয়া গ্যাংকার ও কম্প্রেসার উদ্ধার করা হয়েছে এবং একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।এবং এই ৭০ বোতল ফেনসিডিল সব গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।