
শাকিল আহমেদ
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি
মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা-কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। তিনি আমার উপর আস্থা ও বিশ্বাস রেখে পরপর দুইবার মনোনয়নের মধ্য দিয়ে আমাকে জনগণের সেবা করার, যে সুযোগ করে দিয়েছেন। সেজন্য আজীবন তাঁর কাছে কৃতজ্ঞ। আমি আমার সর্বোচ্চ দিয়ে এই দায়িত্ব পালন করবো, ইনশাআল্লাহ্।
আমি আমার সংসদীয় আসন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলংগা) বাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাকে ভোট দিয়ে সমর্থন দেয়ার জন্য এবং আমার উপর বিশ্বাস রাখার জন্য। বিগত দিনে যেভাবে আপনাদের পাশে থেকে দেশ সেবার কাজে নিজেকে নিয়োজিত করেছিলাম সে ধারা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ্। জননেত্রী শেখ হাসিনা আপনাদের পাশে আছেন।
আজ দ্বাদশ জাতীয় সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহণ করেছি। আমি সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলংগা) বাসীর কাছে প্রতিজ্ঞাবদ্ধ।