
রাউজান প্রতিনিধিঃ মোহাম্মদ মুক্তার হোসাইন
সংযুক্ত আরব আমিরাতের দুবাই আল আবিরে জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স ৪৩। শুক্রবার স্ট্রোকে মারা যান তিনি। তার বাড়ী চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়।
এর আগে গত এক সপ্তাহে
আমিরাতে রাউজানের দুই যুবকের প্রাণ যায় স্ট্রোকে।
যার মধ্যে রাউজানের ফকির মোহাম্মদ চৌধুরী বাড়ীর মোহাম্মদ,মৃত্যু কালে তার বয়স হয়েছিল 35 বছর
তার ছয় দিন পর মৃত্যুবরণ করেছে রাউজানের গহিরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মোহাম্মদ জেবল হোসেন নামের ৩৭ বছরের এক যুবক তার কিছু দিন আগেই একেই উপজেলার সালাউদ্দিন নামের এক যুবক স্ট্রোকে মৃত্যুবরণ করেছেন,
আমিরাত সহ প্রবাসে এভাবে প্রতিনিয়ত স্ট্রোকে মারা যাচ্ছে অনেক প্রবাসী,কিন্তু কেন প্রতিনিয়ত স্ট্রোক করছেন প্রবাসীরা , অনেক প্রবাসীরা বলছেন বাড়ির চাপ এবং ভিসা জটিলতায় , বিভিন্ন ডিপ্রেশনে বেশিরভাগ প্রবাসীরা স্ট্রোক করছেন।