শাফায়েত জামিল মাহির
নরসিংদী সদর উপজেলা প্রতিনিধি
আজ ০৮/০৯/২৩ ইং রোজ শুক্রবার নরসিংদী পৌরসভার বাউলপাড়া এলাকায় প্রভাব বিস্তার কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আলীজান জে.এম একাডেমির ৮ম শ্রেণিতে অধ্যয়নরত এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত সাজিম কাউড়িয়াপাড়া এলাকার আমির হোসেনের ছেলে।
আহত হয়েছেন আরো এক বালক।
আহত এক বালক মুমূর্ষু অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন আছেন।
উক্ত ঘটনা কে কেন্দ্র করে এলাকাজুড়ে থম থমে পরিবেশ বিরাজ করছে। মাঠ পর্যায়ে এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে এলাকাবসী এই হামলা ও হত্যাকাণ্ডের সুষ্ট বিচার ও এলাকাবাসীর নিরাপত্তা চান প্রশাসনের নিকট। ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং ঘটনার রহস্য উদঘাটনে প্রশাসন কাজ করছে।
