
মাসুদুল ইসলাম মাসুদ
ফটিকছড়ি প্রতিনিধি
ফটিকছড়ি বখতপুর ধর্মপুর তুলা পুকুর পাড় নামক স্থানের স্থানীয় প্রবাসী বাসীন্দা সাইফুদ্দীনের সেজ ছেলে সাফওয়ানের মৃত্য হয়। বখতপুর ১ নং ওয়ার্ড তুলাপুকুর পার ফজল আহমদ মাষ্টার বাড়ীর সাইফুদ্দীনের সাফওয়ান নামেড এক শিশুর বাথরুমের ভিতরে বালতির পানিতে পরে মৃত্যু হয় বলে জানা যায়। প্রবাসী সাইফুদ্দীনের ছেলে আজ সকালে আজাদী বাজারস্থ তার এক আত্মীয়ের বাসায় বেড়াতে যায়। সেখানে তারা পল্লী বিদ্যুৎ অফিস ভবনে ভাড়া থাকত। সাফওয়ান সেখানে বেড়াতে গেলে দুপুর ১২ টার দিকে বাথরুমে বালতি ভর্তি পানিতে পড়ে এই দূর্ঘটনা টি ঘটে। জানা অন্য শিশুরা সহ খেলতে খেলতে সাফওয়ান বাথরুমে চলে যায়। সেখানে অর্ধ বালতি পানি ছিল। এই অর্ধেক পানিতে পরে সাফওয়ানের মৃত্যু হয়। এই ঘটনায় তার পরিবারের সবাই শোকে কাতর হয়ে যায়। কেউ কিছু তে মনকে বুঝাতে পারছেনা। কেমন কি হয়ে গেল চোখের পলকে কেউ বুঝে ওঠতে পারেনি। এলাকায় চলছে শোকের মাতম। আত্মীয় স্বজনরা এই ঘটনায় জ্ঞান হারাচ্ছে আর কান্নায় আকাশ বাতাস ভারী করে তুলতেছে। রবিবার আসরের নামাজের পর তার জানাজার নামাজ ও দাফন সম্পন্ন হয়।