
মোহাম্মদ আব্দুন নুর রানা
ফরিদপুর সদর প্রতিনিধি
ফরিদপুরের আলোচিত স্কুলছাত্র আলাউদ্দিন মাতুব্বর ওরফে অন্তর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আজিজুল শেখকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব-১০।
শনিবার (১৮ মে) সকাল সাড়ে ১১ টার দিকে র্যাব ১০, সিপিসি ৩, ফরিদপুর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে র্যাবের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার হওয়া আজিজুল শেখ ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের মানিকদী গ্রামের দুলাল শেখের ছেলে।
এর আগে শুক্রবার (১৭ মে) দুপুরে ফরিদপুর ভাঙ্গার টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে আসামি আজিজুল শেখকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ সম্মেলনে র্যাব-১০ জানায়, ২০১৮ সালের ৭ জুন ফরিদপুরের নগরকান্দার মানিকদী পাগলপাড়া এলাকার গ্রিস প্রবাসী আবুল হোসেন মাতুব্বরের ছেলে আলাউদ্দিন ওরফে অন্তর (অষ্টম শ্রেণির ছাত্র) মসজিদে তারাবির নামাজে যাচ্ছিল। এ সময় পথে তাকে অপহরণ করা হয়। পরে অন্তরকে জীবিত অবস্থায় ফেরত দিতে তার মা-বাবার কাছে মুক্তিপণ দাবি করেন অপহরণকারী