
মোহাম্মদ আব্দুন নুর রানা
নিজস্ব প্রতিবেদক
বুধবার (৩ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে শহরের টেপাখোলা স্লুইস গেটে গোসল করতে নামে দুই বন্ধু।
সুইচগেটের ওপর থেকে লাফ দেয় ফারদিন ও ফেরদৌস সঙ্গে সঙ্গেই ফেরদৌস উঠে আসতে পারলেও ফারদিন উঠতে পারেনি। পানির স্রোত বেশি থাকায় ফারদিন তলিয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত অভিযান চালিয়েও ফারদিনকে উদ্ধার করা সম্ভব হয়নি।
আজকেও উদ্ধার অভিযান অব্যাহত ছিলো। সারাদিনেও তাকে খুজে পায়নি উদ্ধারকারী দল তবে আজ আনুমানিক রাত ১২টার দিকে স্লুইসগেট এলাকায় তার নিথর দেহের সন্ধান পাওয়া যায়।