
খন্দকার সোহাগ,(নারায়ণগঞ্জ) থেকে-
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের আমবাগ এসিয়ান হাইওয়ে চৌরাস্তার এমন ঘটনা ঘটেছে।
জানাযায়, ২০২৩ নভেম্বরের মধ্যদিকে ওটমা এলাকার মৃত: কমিজ উদ্দিনের মেম্বরের ছেলে মনির হোসেন তার ফসলি জমির মাটি বিক্রি করে দেয়, মনির হোসেনের জমি গাজীপুর টু মদন পুর মহাসড়ক,তথা এসিয়ান হাইওয়ের রাস্তার সীমানা সংলগ্ন পরে, এবং হাইওয়ে রাস্তা প্রশস্তের কাজ চলমান।কিন্তু মনির হোসেন তার জমির মাটি বিক্রি করে দেয়।এই রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটি এবং মনির মিয়ার জমি। জমি থেকে মনির মিয়া এমন ভাবে মাটি বিক্রি করে যে, বৈদ্যুতিক খুঁটির গোড়ায় মাটি না থাকায় একপাশে সিমেন্টের ব্লক দিয়ে এটে রাখা হয়েছে। ফলে ব্লক সরে গেলেই বৈদ্যুতিক খুঁটি যেকোনো সময় পড়ে গিয়ে ঘটতে পারে দুর্ঘটনা। এছাড়াও যদি রাস্তার কাজে বালি ফেলা হয়, তাহলে সব বালি তার জমিতে গিয়ে পরবে। ফলে সরকারের অনেক ক্ষতি সম্মুখীন হবেন। কিছু দিন আগে মদন পুর এলাকায় বৈদ্যুতিক খুঁটির গোড়ায় মাটি না থাকায়, খুটি ভেঙে রাস্তার উপর পড়ে, ফলে রোড এক্সিডেন্ট সহ অনেকের জান মালের ক্ষতির সম্মুখীন হয়।
এই ব্যপারে জামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির জানান, তিনি এই ভাবে সরকার ক্ষতি করতে পারেন না, তিনি বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেন,এবং বাংলাদেশ সরকারের ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
সোনারগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি এক (১) এর ডি জি এম মোঃ কায়সার বলেন, আমরা পর্যবেক্ষণ করে সত্যতা প্রমাণ পেয়েছি,পল্লী বিদ্যুতেরপক্ষ থেকে ব্যবস্থা নিচ্ছি,এবং বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার জন্য।