
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি :
ফিলিস্তিনে যুদ্ধ বিরতি চুক্তি ভেঙ্গে ইসরাইলী বাহিনীর বর্বর হামলা ও ভারতে মুসলিম নিধনের প্রতিবাদে নাটোরের বড়াইগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা উপজেলার বনপাড়া বাজারে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে জেলা জামায়াতের সহ: সেক্রেটারী মাওলানা আব্দুল হাকিম, বনপাড়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোয়াজ্জেম হোসেন, বনপাড়া কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমান, ডা. জাহেদুল ইসলাম, ডা. রাশেদুল ইসলাম, বিএনপি নেতা সাহাবুল আলম ও বনপাড়া পৌর জামায়াতের আমীর মীর মহিউদ্দিন বক্তব্য রাখেন।