
বকশীগঞ্জ সংবাদদাতা
সোমবার বিকাল সাড়ে ৫ টায় জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আশরাফুল ইসলাম বগারচর ইউনিয়নের বগারচর গ্রামের আবদুর রহমানের ছেলে।
জানা গেছে, বগারচর গ্রামের মো. আশরাফুল ইসলাম সোমবার (৬ নভেম্বর) দুপুর ২ টার দিকে তার নিজের ফেসবুকে স্ট্যাটাস দেন। ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন “শূন্য হাতে এসেছিলাম, শূন্য হাতে চলে গেলাম। পারলে সবাই দোয়া কইরো এই পাপীর জন্য”। এরপরই বাড়ির পাশে একটি বেগুনের ক্ষেতে গিয়ে বিষপান করেন আশরাফুল ইসলাম।
এসময় বাড়ির লোকজন ও স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে পরিস্থিতি মূমুর্ষূ দেখে তাকে কর্তব্যরত চিকিৎসক জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়। পরে বিকাল সাড়ে ৫ টার দিকে সেখানেই মারা যায় আশরাফুল ইসলাম।
বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা জানান, কি কারণে এমন স্ট্যাটাস দিয়েছেন আবার বিষপান করেছেন তা খতিয়ে দেখা হবে।