
কয়রা (খুলনা) প্রতিনিধি:ফরহাদ হোসাইন
খুলনার কয়রার ৬ নম্বর লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে ৪৪ কেজি হরিণের মাংসসহ এক শিকারিকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনীর কয়রা কন্টিনজেন্ট।
নৌবাহিনীর সূত্রে জানা যায়, শুক্রবার (১০ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সেলিম হাওলাদার (৪৫)-এর বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তার নিজ বাড়ির ফ্রিজের ভেতর থেকে আনুমানিক ৪৪ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়।
আটক সেলিম হাওলাদার মৃত এইচ. এম. শওকত হোসেন ও ফেরদৌসী বেগমের পুত্র।
অভিযান শেষে উদ্ধারকৃত হরিণের মাংস এবং আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কয়রা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রাণী সংরক্ষণ আইনে বন বিভাগ এই ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।