
বকশিগঞ্জ প্রতিনিধি জামালপুর
কেঁচো খুঁড়তে সাপ বের হয়ে আসে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সম্প্রতি এই হাসপাতালে দালালদের আনাগোনা থাকায় ও অভিযোগ রোগী হয়রানি সহ নানা অনিয়মের অভিযোগ উঠে এসেছে।
সরেজমিনে গিয়ে দেখতে পাই জামালপুরের বকশীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনসার বাহিনীর সদস্যকে দিয়ে রোগী ট্রিটমেন্ট করানো হচ্ছে। সেই সময় ক্যামেরায় ধরা পড়ে সেই চিত্র ।
৫০ শয্যাবিশিষ্ট বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবকাঠামোর উন্নয়ন দেখলে মনে হবে ভেতরে বেশ ভালোই চলছে এর চিকিৎসাসেবা। তবে সেখানে যারা চিকিৎসা নিতে আসছেন, তাদের বেশিরভাগ বাড়ি ফিরছেন মুখ ভার করে।
দায়িত্বপ্রাপ্ত ওয়ার্ড বয় সাংবাদিকদের প্রশ্নের কোন জবাব দিতে পারেন নাই।
এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আজিজুল হক বলেল- বহিরাগত কোন লোক আমাদের এখানে কাজ করার অনুমতি নেই, আমি কাউকে অনুমতি দেয়নি।