
(বগুড়া) প্রতিনিধি: বগুড়ায় অভিনব কায়দায় মাদক পাচারের সমর চালক গ্রেপ্তার করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া সদস্যরা। এই সময় নিজ হেফাজতে থাকা ১৩১ বোতল ফেনসিডিল ও তিন কেজি গাঁজা সহ পরিবহনে ব্যবহৃত ব্যাটারিচালিত একটি ইজিবাইকসহ চালককে গ্রেপ্তার করা হয়েছে। বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া অফিস সূত্রে জানা যায়। শনিবার দিবাগত রাতে ১০টার দিকে সদরের বগুড়া-রংপুর মহাসড়কের গোকুল বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে মাদকদ্রব্যসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত চালক আপেল মিয়া (২৭) শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের গণেশপুর পূর্বপাড়া গ্রামের মো. ফজলু মিয়ার ছেলে। অভিযানকালে গোবিন্দগঞ্জ থেকে বগুড়াগামী ব্যাটারিচালিত ইজিবাইকের সিট কভারের নিচে সাজিয়ে রাখা ১৩১ বোতল ফেনসিডিলি ও তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় অবৈধভাবে মাদক রাখার দায়ে ইজিবাইকটি জব্দ ও চালক আপেল মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়য়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।