
মোঃ সোহানুর রহমন
বগুড়া সদর উপজেলা প্রতিনিধী
নব-নির্বাচিত সংসদ সদস্য বগুড়া জেলা আওয়ামীলীগ সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুর নেতৃত্বে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ায় নৌকা প্রতীকে নব নির্বাচিত সংসদ সদস্যবৃন্দ সাহাদারা মান্নান, ডা: মোস্তফা আলম নাননু, রেজাউল করিম তানসেন ৯ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ১১ টায় সাতমাথা মুজিব মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারবর্গ, জাতীয় চার নেতা এবং স্বাধীনতা সংগ্রামে সকল শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
এসময় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বগুড়ারবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও অভিবাদন জানিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ও নব নির্বাচিত সংসদ সদস্য মজিবর রহমান মজনু বলেন, দলীয় সরকারের অধিনে গ্রহণযোগ্য নির্বাচন হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন তার একটি দৃষ্টান্ত। তিনি সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনসহ বগুড়ার নির্বাচন পরিচালনার সাথে সংশ্লিষ্ঠ সকল কর্মকর্তা, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, দেশী বিদেশী পর্যবেক্ষকবৃন্দ, দলীয় সর্বস্তরের নেতাকর্মী ও বগুড়াবাসীকে আন্তরিক কৃতজ্ঞতা জানান। বগুড়ার উন্নয়নে বগুড়াবাসীসহ সকলের সহযোগীতা কামনা করেন তিনি।