
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলে বঙ্গবন্ধুর মুরাল ভেঙে ফেললো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা।
সোমবার (৩০ শে ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে টাঙ্গাইল শহরের পৌর উদ্যানে আওয়ামী লীগ কর্তৃক নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালটি বেকু দিয়ে ভেঙে ফেলে তারা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা জানায়, এই বঙ্গবন্ধুর ম্যুরাল থাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো টাঙ্গাইলে প্রভাব বিস্তার করছে যে তাদের নেতার ম্যুরাল এখনো আছে। টাঙ্গাইলে এখনো তারা প্রভাব বিস্তার করছে ফলে আওয়ামী লীগ কে টাঙ্গাইল থেকে বিতারিত করার জন্য আমরা এই ম্যুরালটি ভেঙ্গে ফেললাম।
এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি আলামিন,মনিরুল ইসলাম, আল আমিন সিয়াম, ফরাশ,সিজান সহ অনেকে।