
রংপুর প্রতিনিধি
রংপুর সদরের রফিজ উদ্দিন মডেল মাদ্রাসায় ৫০ টি পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্ট দিয়ে অর্থ সংগ্রহ করে কোরআনগুলো ক্রয় করে এই মাদ্রাসায় দেওয়া হয়।
মঙ্গলবার (৩১ জানুয়ারি ) সকালে রংপুর জেলার আমাশু-কুকরুল ৪নং ওয়ার্ড রফিজ উদ্দিন মডেল মাদ্রাসায় মোট ৫০ টি কোরআন শরীফ বিতরণ হয়েছে।
এ সময় বন্ধুত্বের জয়গান স্বেচ্ছাসেবী সংগঠন এর প্রতিষ্ঠাতা ও পরিচালক, সম্মানিত উপদেষ্টাগন , সংগঠনের সদস্যবৃন্দ এবং মাদ্রাসার শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, বন্ধুত্বের জয়গান স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠাতার পর থেকে সামাজিক র্কাক্রম,করোনকালীন সময়ে খাদ্য সামগ্রী বিতরন,সুরক্ষা সামগ্রী বিতরন, গরীব মেবাধী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ , চিকিৎসা সেবা, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয়, শীত বাস্তব বিতরণ, নতুন পোশাক বিতরণ ও সামাজিক সেবা কার্যাক্রমে কাজ করেছেন বন্ধুত্বের জয়গান স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
তবে ভবিষ্যতে এ সংগঠনের মাধ্যমে আর্ত মানবতার পাশাপাশি সাধারন মানুষের কল্যানে যেন প্রতিনিয়ত কাজ করতে পারে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন সংগঠনের প্রতিষ্ঠাতা- পরিচালক মো: রবিউল ইসলাম ও অন্যান্য সদস্যরা।