
তানজিদ শাহ জালাল ইমন
বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ইতিহাস বিভাগের আয়োজিত অন্তঃব্যাচ শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য প্রদান কালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রু.দা.) অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, খেলার মাধ্যমে আমাদের মধ্যে সম্পর্কের এমন উন্নয়ন ঘটে যা জীবনের যেকোনো সময় যেকোনো ক্ষেত্রে খেলার মাঠের সেই স্মৃতি কে মনে করিয়ে দেয় হোক সেটা শিক্ষার্থীদের সাথে শিক্ষার্থীদের খেলা হোক শিক্ষকদের সাথে। সম্পর্কে জয় হয় খেলার মাধ্যমে।
এসময় তিনি আরো বলেন, অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয়ে ক্রিকেট টিম গঠন করা হবে এবং নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে ক্রিকেট পিচ করা হবে। যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন এর সাথে কথা বলে এখানে একটি মিনি ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের জন্য তোড়জোড় চেষ্টা চালাবো এবং আমাদের সকলের প্রচেষ্টায় অতি শীঘ্রই আমরা এটি বাস্তবায়ন করবো।
উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ সংলগ্ন মাঠে আজ (৫ ফেব্রুয়ারী) দিনব্যাপী শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে ইতিহাস বিভাগ। এতে আংশ নেয় বিভাগের পাঁচটি ব্যাচ এর আলাদা আলাদা দল।
বিভাগের চতুর্থ ব্যাচ কে হারিয়ে এতে চ্যাম্পিয়ন হয় বিভাগের প্রথম ব্যাচ। বেলা ৫:০০ ঘটিকায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ এবং ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা টুর্নামেন্টের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতি, সুরাইয়া আক্তার তার বক্তব্যে বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল ইতিবাচক উদ্যোগে উপাচার্যের সার্বিক সহযোগিতা বিশ্ববিদ্যালয়ের জন্য সুফল বয়ে আনছে। ফলে এখানে যেমন শিক্ষার্থীদের পড়ালেখার পরিবেশের উন্নয়ন ঘটছে তেমনি সকল সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে।
একাধিক শিক্ষার্থীর সাথে কথা বলে জানা গেছে, তারা বিভাগের এমন সহশিক্ষা কার্যক্রম কে সাদরে গ্রহণ করেছেন এবং ভবিষ্যতে এমন কার্যক্রম অব্যাহত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া উপাচার্য (রুটিন দায়িত্ব), বরিশাল বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোহাম্মদ তানভীর কায়ছার ডিন, কলা ও মানবিক অনুষদ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ড. মোঃআব্দুল কাইউম, ড. তারেক মাহমুদ আবীর সাধারণ সম্পাদক, বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সুরাইয়া আক্তার চেয়ারম্যান, ইতিহাস বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানটি সঞ্চালনা ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, মো. কবির হাসান প্রভাষক ও আহ্বায়ক (ক্রীড়া কমিটি), ইতিহাস বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়। এছাড়াও উপস্থিত ছিলেন শেরে বাংলা হলের প্রাধ্যক্ষ ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক সমিতির সভাপতি ড. আবদুল বাতেন চৌধুরী ও ইতিহাস বিভাগের প্রভাষক ইলিয়াস হোসাইন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।