
বশেমুরবিপ্রবি প্রতিনিধি:-
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৪ শুরু হয়েছে।
কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগর ম্যাচের মধ্য দিয় শুরু হওয়া ১০ দিন ব্যাপী এই প্রতিযাগিতায় বিশ্ববিদ্যালয়ের ৩৪টি বিভাগে অংশগ্রহণ করছে ।
আজ বুধবার (১৩ নভেম্বর) সকাল ১০:০০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। ক্রীড়া কমিটির আহ্বায়ক ড. মো: রাজিউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো:সোহেল। এছাড়াও উপস্থিত ছিলেন, প্রক্টর ড. মো:কামরুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি মো: ফায়েকুজ্জামান মিয়াসহ বিভিন বিভাগর শিক্ষক-শিক্ষার্থীরা।
এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, “আনন্দময় শিক্ষা ছাড়া শিক্ষা পরিপূর্ণ হয় না। আর খেলাধুলা হচ্ছে আনন্দের অন্যতম অনুষঙ্গ। যা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য গুরুত্বপূর্ণ। আমরা চাই শিক্ষার্থীরা কোনো ধরনের বিশৃঙ্খলা-মারামারিতে লিপ্ত না হয়ে খেলোয়ারসুলভ আচরণের প্রকাশ ঘটিয়ে অনেক দূর এগিয় যাবে।”
উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, “এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে, আমাদর ছাত্ররা অনেক বেশি খেলাধুলাপ্রিয়। ফুটবল, ক্রিকট কিংবা অন্যান্য খেলায় ছাত্ররা ভালো ক্রীড়া নৈপূণ্য প্রদর্শন করতে পারে। আমি চাইবো শিক্ষার্থীরা ভালা থাকুক, ভালা খেলুক, যাতে কোনো ধরনের অনাকাক্ষিত ঘটনা না ঘটে এবং একটি সুদর পরিবেশ বিরাজ করে।”