
মো: আমিনুল ইসলাম দৌলতপুর (প্রতিনিধি) মানিকগঞ্জ
দৌলতপুর উপজেলা বহড়া গ্রামে বহড়া পাক দরবার ৪৫ তম ওরস মোবারক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোঃ রবিউল রবি, যুগ্ন আহ্বায়ক, দৌলতপুর উপজেলা শাখা। অনুষ্ঠানটি উদ্বোধন করেন মোঃ লিটন মেম্বার, প্রচার সম্পাদক, কলিয়া ইউনিয়ন বিএনপি। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এখানে হাজার হাজার মানুষের সমাগম ঘটে আয়োজন করা হয় তবারকের ও গান বাজনার। রাত ব্যাপি চলে গান।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার রবিজ্জল রবি বলেন, আমি আপনাদের সন্তান আমি আপনাদের পাশে থেকে সেবা করতে চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সবাইকে নিয়ে একসাথে পথ চলতে পারি।আমার নেতা মানিকগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব এস এ কবির জিন্নাহ ভাইয়ের জন্য দোয়া করবেন তিনি মানিকগঞ্জ -১ আসন থেকে ধানের শীষের কান্ডারী, আপনারা ধানের শীষ প্রতীক এ ভোট দিয়ে আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমান কে একটি স্বচ্ছ জনগণের কাছে জবাব দিহিতার মডেল সরকার গঠনের সুযোগ দিবেন।