
(বাউফল প্রতিনিধি ):
আবহাওয়ার পূর্বাভাস ছাড়াই আকস্মিক ১০ মিনিটের ঘূর্ণিঝড় তছনছ করে দিয়েছে বাউফলের জনপদ। হয়েছে ব্যাপক ক্ষয় ক্ষতি। বিশেষ করে বাড়ি, ঘর, শিক্ষা প্রতিষ্ঠান ও বিদ্যুৎ খাতে বেশী ক্ষয় ক্ষতি হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে ঘূর্ণিঝড় শুরু হয় এবং ১০ মিনিট সময় ধরে তান্ডব চালায়। বিভিন্ন এলাকা থেকে প্রাপ্ত খবর অনুযায়ী প্রায় শতাধিক আধাপাকা ও কাঁচা বাড়ি ঘর বিধস্ত হয়েছে। এর মধ্যে অধিকাংশ ঘর বিধস্ত হয়েছে গাছ পরে। এছাড়া ঝড়ে কয়েকশ বসত ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ধানদি কামিল মাদ্রাসাসহ বেশ কয়েকটিকে শিক্ষা প্রতিষ্ঠান বিধস্ত হয়েছে। নওমালা ইউনিয়নের সমির শীল(৩৬) ও সাথী রানী (২২) নামে দুইজন আহত তাদের উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেলে পাঠানো হয়েছে। উপজেলা হতে বিছিন্ন চদ্রদ্বীপ ইউনিয়নে ব্যপক ক্ষতি হয়েছে। ওই এলাকার মামুন জানান আমাদের ঘরের উপর কয়েকটি গাছ ভেঙ্গে পরেছে ভাগ্য ভাল ওই সময় আমরা অন্য ঘরে আশ্রয় নিয়েছি তা না হলে হয়ত প্রাণে কেউ বাচঁতাম না। স্থানীয় পল্লী বিদ্যুৎ সূত্রে জানা গেছে, ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় ৭ টি খাম্বা ভেঙ্গে গেছে। ৩টি খাম্বা হেলে পরেছে। কমপক্ষে ২শ পয়েন্ট গাছ পরে তার ছিড়ে গেছে। বিদ্যুৎ অবস্থা স্বাভাবিক হতে ৪-৫ দিন সময় লাগতে পারে। বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজি বলেন, ক্ষয় ক্ষতি নিরুপনের জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে।