
মোঃ কামরুল হাসান মোল্লা
বাগমারা উপজেলা প্রতিনিধি
আজ ১৯ শে জানুয়ারী বাগমারায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রসিডেন্ট জিয়াউর রহমানের ৮৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। উক্ত দোয়া ও আলোচনা সভায় সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।উক্ত দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাগমারা উপজেলা যুবদলের সাবেক সভাপতি অধ্যাপক মোঃ কামাল হোসেন। উক্ত দোয়া ও আলোচনা সভাটি সঞ্চালনা করেন বাগমারা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন। আলোচনা সভায় আরোও বক্তব্য রাখেন ভবানীগঞ্জ পৌরসভা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আঃ রাজ্জাক তাহেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আ ন ম শামসুর রহমান মিন্টু। উক্ত আলোচনা সভায় বাগমারা উপজেলা ভবানীগঞ্জ পৌরসভা তাহেরপুর পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। দোয়া ও আলোচনা সভায় বক্তারা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন হলেই একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়া সম্ভব, জিয়াউর রহমান ছিলেন মহান স্বাধীনতার ঘোষক গণতন্ত্রের প্রবক্তা, যার অবদান মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশ পূর্ণ গঠনে কোনোভাবেই অস্বীকার করা যাবে না, আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া চান সকলের কাছে।