
বিনোদন ডেস্ক
চিত্রনায়িকা শিরিন শিলা অভিনয়ের পাশাপাশি বিভিন্ন কারণেই বেশ আলোচনায় থাকেন। বর্তমানে এই গ্ল্যামার গার্ল আলোচনায় রয়েছেন প্রাইভেট টিউশনি নিয়ে। তিনি নিজের সংসারে বাবাকে হেল্পও করছেন বলে জানা গেছে। কিন্তু কেনো তিনি প্রাইভেট টিউশনি করেন, সেটাই জানিয়েছেন এই প্রতিবেদককে।
জানা গেছে, গেল ১৯ জানুয়ারি ‘শেষ বাজি’ নামে একটি ছবি মুক্তি পেয়েছে শিরিন শিলার। এরপর ‘যাযাবর’ নামের নতুন একটি ছবির শুটিং করেছেন গাজীপুরের লোকেশনে। এই ছবিতে শিরিন শিলা স্কুলের প্রধান শিক্ষকের মেয়ের চরিত্র অভিনয় করছেন।নতুন এই ছবিটি নিয়ে শিরিন শিলা বলেন, বাবা স্কুলের শিক্ষক। মা পঙ্গু। গল্পের প্রয়োজনে বাবার ছাত্রদের আমি প্রাইভেট টিউশনি করাই। বলতে পারেন, এটি একটি সংগ্রামী চরিত্র। এই ধরনের চরিত্রে প্রথম কাজ করছি। ছবিতে আমার বিপরীতে অভিনয় করছেন কায়েস আরজু।
প্রসঙ্গত, ‘হিটম্যান’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন শিরিন শিলা।সম্প্রতি মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘ঘর ভাঙা সংসার’ ছবিতে অভিনয় করেছেন এই অভিনেত্রী। পাশাপাশি অভিনয় করছেন ‘দ্য রাইটার, ‘ভালোবাসি তোমায়’ ও ‘ব্যাচেলর ট্রিপ’ নামের ছবিগুলোতে। মুক্তির অপেক্ষায় তার অভিনীত আছে ‘নদীর জলে শাপলা ভাসে, ‘ডাইরেক্ট অ্যাটাক’সহ বেশ কয়েকটি ছবি।