
মো:আরিফুল ইসলাম
যশোর সদর উপজেলা প্রতিনিধি
বারোবাজারে একটি ট্রাক উল্টে দুইজন আহত হয়েছে।
সার বোঝাই করা ট্রাকটি বেপরোয়া গতিতে যশোর মুখি আসছিল। গতি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি বারো বাজারের সামনে একটি চাষাবাদ জমির পাশে পাল্টি খেয়ে পড়ে যায়। ট্রাকে একজন ড্রাইভার ও হেল্পার ছিল। ভাগ্যের বসে তারা দুইজনে গুরুতর আহত হয়। তাদেরকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।আশেপাশের স্থানীয়দের মুখে শোনা যায় ভারী বৃষ্টির কারণে ট্রাকটি গতি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টিয়ে পরে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে প্রেরণ করার পর অবস্থার অবনতি হলে সাথে সাথে যশোরে ২৫০শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ধীরে ধীরে যানজট সৃষ্টি হওয়ার পর হাইওয়ে পুলিশ উদ্ধার কাজের জন্য এগিয়ে আসে। হাইওয়ে পুলিশ আসার পর উদ্ধারকাজ দ্রুত গতিতে শেষ করা হয়। পুলিশের কাছে জানতে পাওয়া যায় দ্রুতগতির কারণে গতি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। ট্রাক ড্রাইভার কে আইনের ব্যবস্থায় আনা হবে। গতি নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন পদক্ষেপ বারোবাজার ও কালিগঞ্জ হাইওয়ে থানা ইতিমধ্যে গ্রহণ করেছে।