
নুর আল জান্নাত
‘‘বাল্যবিবাহ রুখব, সম্ভাবনার আগামী গড়ব’’ এই স্লোগান কে সামনে রেখে ‘‘আ্যন্টি চাইল্ড ম্যারেজ অর্গানাইজেন(ACMO)”শেরপুর জেলা শাখার উদ্যোগে ঝগড়ারচর ইউনাইটেড গ্রামার স্কুল এ আয়োজন করা হয় বাল্য বিয়ে ও শিশু অধিকার বিষয়ক কর্মশালা। অনুষ্ঠান টিতে সভাপতিত্ব করেন জনাব আশেক মাহমুদ নবী (পরিচালক অত্র স্কুল) প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ ইমরান হাসান (প্রধান শিক্ষক ইউনাইটেড গ্রামার স্কুল।) বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মো: নুর আল জান্নাত (শাকিল) বিভাগীয় পরিচালক ময়মনসিংহ ACMO। অনুষ্ঠানটি উম্মে হাবিবা আক্তার চৈতির সঞ্চালনায় সভাপতি এবং প্রধান অতিথি সকলকে নিজ নিজ ভাবে সচেতন হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন এবং আরো জানিয়েছেন যদি সকলে মিলে একসঙ্গে কাজ করি তাহলে শেরপুর জেলা তথাপি পুরো বাংলাদেশকে বাল্যবিবাহের দিক থেকে শূন্য হারে আনতে পারব। অনুষ্ঠানটিতে শেরপুর জেলা পরিচালক জনাব আবিদ হাসান রাহাত আরো বলেন বাল্যবিবাহ বন্ধ এবং শিশু অধিকার নিশ্চিত করার জন্য প্রশাসন এর পাশাপাশি আমরাও কাজ করে যাচ্ছি, যদি কোথাও বাল্যবিবাহ বা শিশু নির্যাতন এর ঘটনা ঘটে তাহলে সরকারি হট লাইন নাম্বার অথবা আমাদের যোগাযোগ করবেন। বিশেষ অতিথি জনাব নুর আল জান্নাত শাকিল জানান বাল্যবিবাহ এবং শিশু অধিকার নিশ্চিতকরণের জন্য আমরা সব সময় তৎপরভাবে কাজ করে যাচ্ছি।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের মাঝে বাল্যবিবাহ এবং শিশু নির্যাতন শিশু অধিকার ইত্যাদি বিষয়ের উপর কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আ্যান্টি চাইল্ড মেরিজ অর্গানাইজেশন শেরপুর জেলা শাখার উপদেষ্টা মন্ডলি । সভাপতির সমাপ্তি ভক্তদের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।