
জিয়ারত জুয়েল : টাঙ্গাইলের বাসাইলে সনাতন ধর্মাবলীদের ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবে রথযাত্রা উৎসব শুরু হয়েছে। আগামী শনিবার ৫ জুলাই উল্টো রথটানের মাধ্যমে রথযাত্রা উৎসব শেষ হবে।
রোববার (২৮ জুন) বিকালে বাসাইল সদর ইউনিয়নের মিরিকপুর বাজার থেকে কালীমন্দির পর্যন্ত রথ টেনে রথযাত্রা উদ্বোধন করা হয়।
রথযাত্রা উৎসবে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর নবী আবু হায়াত খান (লবু), যুগ্ম সম্পাদক লুৎফর রহমান, হিন্দু ধর্ম বিষয়ক সম্পাদক উত্তম সাহা, সদস্য আতিকুর রহমান মিঠু, সদর ইউনিয়ন সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সহ-সভাপতি আনিছ মিয়। উপস্থিতি ছিলেন আমন্ত্রিত অতিথি, রথযাত্রার শুভাকাঙ্ক্ষী ও জগন্নাথদেবের ভক্তবৃন্দ।
রথযাত্রা উৎসব পরিচালনা কমিটির সভাপতি বাবু সুধীর সূত্রধর বলেন, বিশ্বশান্তি ও মঙ্গল কমনায় প্রতি বছর জগন্নাথ দেবে রথযাত্রা উৎসবের আয়োজন করি গ্রামবাসী সহযোগীতায়। আগামী শনিবার উল্টো রথযাত্রায় মধ্য দিয়ে এবারের ৯ দিনব্যাপী রথযাত্রা উৎসব শেষ হবে।
মেলাকে কেন্দ্র সকাল থেকে শুরু হয় দোকানিদের জায়গা দখলের চেষ্টা। এবারের মেলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাদ্য জিলাপি, মিষ্টি, নটকন, শিশুদের খেলনা, তৈজষপত্রসহ নানা বাহারী সব জিনিসের পসরা নিয়ে বসেছেন দোকানীরা।