
মোঃমেহেদী হাসান মুরাদ নগর (কুমিল্লা) প্রতিনিধি
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আজ কুমিল্লা জেলা গনঅধিকার পরিষদ(নুর) কতৃক কুমিল্লা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা গনঅধিকার পরিষদের সদস্য সচিব মোঃ গিয়াস। তিনি বলেন বাংলাদেশের প্রত্যকটি মানুষের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, মানুষ কথা বলার বাক-স্বাধীনতা হারাচ্ছে,ভোট দেওয়া অধিকার হারিয়েছে যাহা মানবাধিকার লঙ্ঘন সামিল।
মানুষ নিজেদের অধিকার নিয়া কথা বলিলে জেল জুলিমের শিকার।
কুমিল্লা দঃ জেলা যুব অধিকার পরিষদে সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বলেন,আমরা সকল জনগণ মৌলিক অধিকার থেকে বঞ্চিত। এজন্য সরকারের দায়িত্ব জনগণের মৌলিক অধিকার গুলা বাস্তবায়ন করা হয়।
আর উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাইদ সাইফুল,দেবীদ্বার উপজেলা গনঅধিকার পরিষদের আহবায়ক জসিম উদ্দিন,গনঅধিকার, ছাত্র, যুবঅধিকার পরিষদের নেতৃত্ব বৃন্দ।