
নিজস্ব প্রতিবেদক
জনপ্রিয় ভয়েজ আর্টিস্ট কবি ও সাহিত্যিক কাজী রাসেল, গতকাল রাতে কুমিল্লা থেকে মাইক্রোবাস যোগে ঢাকা যাবার পথে ডাকাতদের কবলে পড়ে মারাত্মকভাবে আহত হন।
সেই সাথে তার সাথে থাকা এন্ড্রয়েড মোবাইল ও নগদ টাকা নিয়ে চক্রটি আহত অবস্থায় তাকে চান্দিনা উপজেলার ঢাকা – চট্টগ্রাম মহাসড়কের একটি স্থানে ফেলে রেখে গেলে সেখানকার কিছু মানুষ তাকে আহত অবস্থায় উদ্ধার করে।
জানা যায় ঢাকাতে গতকাল একটি স্টুডিওর বিজ্ঞাপনের কাজে তার সিডিউল ছিল।
বর্তমানে সে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।।