
ভাঙ্গা প্রতিনিধি
অদ্য ০৯/০৭/২০২৫ তারিখ রোজ বুধবার সকাল দশ ঘটিকায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে নিরাপদ ও মানসম্মত খাদ্য প্রস্তুত এবং হোটেল / রেষ্টুরেন্ট ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে ভাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মীজানুর রহমান এর সভাপতিত্বে ভাঙ্গা উপজেলার অর্ধশতাধিক হোটেল মালিক উপস্থিত ছিলেন। ভাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মীজানুর রহমান হোটেল মালিকদের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের উপদেশ মূলক বক্তব্য ও নিরাপদ ও মানসম্মত খাদ্য প্রস্তুত করার জন্য কড়া নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলার সহকারী কমিশনার ভূমি মেশকাতুল জান্নত রাবেয়া।
এছাড়া ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলার বিভিন্ন সুশীল সমাজের পেশা জীবির সাধারণ জনগণ ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ প্রমুখ।