
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের মধুপুরের মির্জাবাড়ী ইউনিয়নের কেতনপুর গ্রামে পৈতৃক সম্পত্তির নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় প্রবাসীর স্ত্রী মারিয়া বেগম (২২) আহত হয়েছেন। বৃহপতিবার (২৬জুন) রাত আটার দিকে এই ঘটনা ঘটে। আহত মারিয়া মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজাহার আলী জানান, আমাদের বাপ-দাদার পৈতৃক সম্পত্তি দীর্ঘদিন ধরে আমরা ৫ ভাই ভোগ দখল করে আসছি। আর্থিক অনটনের কারনে আমার এক ভাই গোলাম মোস্তফা ২শতাংশ জমি আমার নিকট বিক্রি করে। আমার জমির সাথে থাকা ওই দুই শতাংশ জুড়ে আমি বাড়ি সম্প্রসারণ করতে গেলে গোলাম মোস্তফার ছেলে সেলিম মিয়া বাধা দেয়। এই জমি নিয়ে একাধিকবার শালিশী বৈঠক হয়েছে। গত বৃহস্পতিবার বাড়ির কাজ শুরু করার উদ্যোগ নিলে গোলাম মোস্তফার ছেলে মো: সেলিম (৩০) তার ভাতিজাদের নিয়ে আমাদের উপর হামলা চালায়। হামলা কারীরা হলেন মো: শাহজাহান আলীর ছেলে মো: জামাল(৩৫)মো: জামালের ছেলে মো: রাফি, মো: আলতাফ আলী ছেলে মানিক (২৬)। এ সময় বাড়িতে থাকা প্রবাসী আরিফের স্ত্রী মারিয়াকে তারা লাঠিপেটা করে ঘরের ভেতরে রেখে বাইরে তালাদিয়ে আটকে রাখে। খবর পেয়ে মধুপুর থানা পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। এবং আহত অবস্থায় তাকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ব্যাপারে মধুপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) এমরানুল কবির জানান, এ ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি । তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।