চট্টগ্রাম প্রতিনিধি
মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব নিহাদ আদনান তাইয়ান এর সার্বিক দিক-নির্দেশনায়, সহকারী পুলিশ কমিশনার জনাব মো: মোস্তফা কামালের তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক জনাব রিপন কুমার দাস এর নেতৃত্বে, বিশেষ টিমের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ১৪/০৮/২০২৩ খ্রি: নগরীর ডবলমুরিং থানাধীন জাম্বুরি মাঠ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ২০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো: ইফতেখার খানকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত ইয়াবা ট্যাবলেট কক্সবাজার জেলার বিভিন্ন মাধ্যম থেকে কম মূল্যে সংগ্রহ করে চট্রগ্রাম নিয়ে এসে বিক্রয়ের উদ্দেশ্যে বর্নিত ঘটনাস্থলে অবস্থান করছিলো।
