
ববি প্রতিনিধি মাহীর শাহরিয়ার
বরিশাল বিশ্ববিদ্যালয়ের(ববি) সম্মুখে ঢাকা কুয়াকাটা মহাসড়ক আটকে আজ মঙ্গলবার(৯জুলাই)পর্যন্ত টানা নবম(৯ম)দিনের মত বৈষম্যবিরোধী কোটা আন্দোলন করছেন সাধারণ শিক্ষার্থীরা এতে করে তীব্র ভোগান্তির শিকার হচ্ছেন দূরপাল্লার যাত্রীরা।
ঢাকা-বরিশাল-কুয়াকাটা সড়কের দৈর্ঘ্য প্রায় ২৯৫ কিলোমিটার। সড়কটি জাতীয় সড়কের অন্তর্ভুক্ত একটি মহাসড়ক যেটি ব্যাবহার করেন দক্ষিণাঞ্চলের অধিকাংশ মানুষ এবং সাগরকন্যা কুয়াকাটার হাজারো পর্যটকরা।আন্দোলনের দিনগুলোতে বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক বন্ধ থাকার কারণে সৃষ্টি হয় তীব্র যানজটের।কুয়াকাটা থেকে ঢাকার এক যাত্রী আসিফ মাহতাব বলেন অসহনীয় গরমসহ বৃষ্টিতে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হচ্ছে আমাদের,শিক্ষার্থীদের আন্দোলন যুক্তিযুক্ত কিন্তু আমাদের মত সাধারণ যাত্রীরা অসহনীয় ভোগান্তিতে পড়ে আছি।শুধুই যাত্রীগনই নয়,এ ভোগান্তি থেকে বাদ যান না ব্যবসায়ী রাও। দেশের বৃহত্তম মাছের আড়ত অবস্থিত পটুয়াখালীর মহিপুরে।সেখান থেকে মাছ সরবরাহ করা হয় দেশের বিভিন্ন জায়গায়।মাছের ট্রাকও আটকে থাকছে ঘন্টার পর ঘন্টা সড়ক অবরোধের কারণে।ফলে সময়মত বাজার ধরতে না পারা,নষ্ট হওয়াসহ বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যাবসায়ীরা। বরিশাল পোর্ট রোডের মাছের আড়ৎে মাছ সরবরাহ করা এক ব্যাপারী মোকলেছুর রহমান জানান, যাত্রীদের চাইতে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে আমাদের,আমরা এখানকার(বরিশালের) মাছগুলো রাতে আনা নেয়া করলেও দিনে আমরা সাতক্ষীরা যশোরসহ বিভিন্ন জেলায় মাছ পাঠাই,ইদানীং সড়ক অবরোধে আমাদের গাড়ীগুলো আটকে থাকার কারণে আমাদের ব্যাবসায় লোকশান গুনতে হচ্ছে। ##