
রূপগঞ্জ প্রতিনিধি : মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্যে ও দখলবাজদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই স্থানে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে দাউদপুর ইউনিয়ন যুবদলের আয়োজনে বেলদি মাদ্রাসা মাঠে ও তারাব পৌর বিএনপি’র উদ্যোগে বিশ্বরোড এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিশ্ব রোড এলাকায় সমাবেশে বক্তব্য রাখেন, তারাবো পৌর বিএনপির সভাপতি আশিক হক ওসমান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, পৌর যুবদলের আহবায়ক আফজাল কবীর, তারাবো পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফ হাসান আরব।
বেলদি মাদ্রাসা মাঠে সমাবেশে বক্তব্য রাখেন, দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট হেলাল উদ্দিন সরকার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূইয়া, যুবদলের সভাপতি আসাদুজ্জামান ফকির, সাধারণ সম্পাদক আশিকুর রহমান রুবেল প্রমুখ। ##########
