
মিরসরাই উপজেলা ক্রাইম রিপোর্টার মোঃ সাকিব
মিরসরাইয়ের ঠাকুরদিঘী এবং মস্তাননগর এলাকায় করাতকলসমূহে আজ মঙ্গলবার মোবাইল কোর্ট পরিচালনা করেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান। এসময় বন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এসময় লাইসেন্সবিহীন পরিচালিত ৩ টি করাতকলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং যথাযথ প্রক্রিয়ায় লাইসেন্স গ্রহণপূর্বক আইনানুসারে করাতকল পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় জোরারগঞ্জ থানা পুলিশ সহযোগিতা করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।