
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের মির্জাপুরে ৪ মাটি ব্যবসায়ীকে ১০ লাখ টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।শনিবার বিকেল থেকে রাত আড়াইটা পর্যন্ত উপজেলার আজগানা ইউনিয়নের কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করে মাটি ব্যবসায়ীদের এ অর্থদন্ড দেয়া হয়েছে।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম আরিফুল ইসলাম এবং এসময় সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান।ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে আজগানা ইউনিয়নের পলাশতলী গ্রামের আবুল সিকদারের ছেলে রাজিব সিকদারকে পাঁচ লাখ টাকা,বেলতৈল গ্রামের লুৎফর রহমানের ছেলে আহাদ হোসেনকে দুই লাখ টাকা,পলাশতলী গ্রামের নুরুল ইসলামের ছেলে সারোয়ার হোসেনকে দুই লাখ টাকা ও একই এলাকার কবির হোসেনের ছেলে হৃদয় হোসনেকে এক লাখ টাকা অর্থদন্ড দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম আরিফুল ইসলাম বলেন,জনস্বার্থে এধরনের অভিযান আরও জোরদার করা হবে এবং অভিযান অব্যাহত থাকবে।