
মো. নাজিউল্লাহ ভূইয়া
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ঈদুল ফিতরের ছুটিতে ও ফিরতি ঈদযাত্রায়
যাত্রী সাধারণের যাতায়াত নির্বিঘ্ন করার লক্ষ্যে
কেরানীগঞ্জের গুরুত্বপূর্ণ সড়কগুলোকে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।
আজ শনিবার (৫ এপ্রিল) সকালে কেরানীগঞ্জের আবদুল্লাহপুর, হাসনাবাদ মোড়সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে উক্ত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
ঢাকা জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব তানভীর আহমেদ এর সদয় নির্দেশনায় কেরানীগঞ্জের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রিনাত ফৌজিয়া উক্ত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছেন।
অভিযানকালে ৮ জনকে ৪০০০/- টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনাকারি ম্যাজিস্ট্রেট জনাব রিনাত ফৌজিয়া জানান, ❝নাগরিকদের নিরাপত্তার স্বার্থে ও ঈদের আমেজ বজায় রাখতে কেরানীগঞ্জ উপজেলার প্রধান প্রধান সড়কে আজ অভিযান পরিচালনা করা হয়েছে।ঈদুল ফিতরের ছুটিতে ও ফিরতি ঈদযাত্রায় যাত্রী সাধারণের যাতায়াত নির্বিঘ্ন করার লক্ষ্যে ও মানুষের ইদ আনন্দ উদযাপনে যাতে বাধা না আসে তা নিশ্চিত করার লক্ষে কেরানীগঞ্জের প্রধান সড়কগুলোতে ও বিনোদন কেন্দ্রগুলিতে এ অভিযান অব্যাহত থাকবে।❞