
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা।
ভোরের বাংলা নিউজ ডেস্ক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাবেন। সেই উপলক্ষকে কেন্দ্র করে তার আগমন ও অধিবেশনে ভাষণের দিনে প্রতিবাদ সমাবেশ ‘Protest Rally’ করবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।
শনিবার (১৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এক সংবাদ সম্মেলন শেষে সভাপতি সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, অবৈধ প্রধান উপদেষ্টাকে আসন্ন জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেশে হাজার হাজার শহীদদের রক্তের ওপর পা দিয়ে অংশগ্রহণ করা সমীচীন হবে না। আমরা তীব্র প্রতিবাদ ও ঘৃণা প্রকাশ করছি। যদি প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের মাটিতে আসে তা হলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, অঙ্গ ও ভাতৃপ্রতিম সংগঠনের সর্বস্তরের নেতারা ২২ সেপ্টেম্বর দুপুর ২টায় জেএফকে বিমানবন্দর ও ২৭ সেপ্টেম্বর সকাল ১১টা জাতিসংঘের সদর দপ্তরের সামনে প্রতিবাদ সমাবেশ করবে।