
আরিফ খান
রাঙ্গাবালী প্রতিনিধি :
এগারো পেরিয়ে বারোতে পর্দাপণ সবার সাথে এশিয়ান টেলিভিশন’ শ্লোগানে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় পালিত হয়েছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল এশিয়ান টেলিভিশনের ১১ম বর্ষপূর্তি।
এ উপলক্ষে শুক্রবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তন অডিটোরিয়ামে আলোচনা সভা ও কেক কাটা হয়েছে।
এশিয়ান টিভির রাঙ্গাবালী প্রতিনিধি আইয়ুব খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ডাঃ জহির উদ্দিন আহমেদ, ভার্চুয়ালি যুক্ত হয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মাতোয়ারা লিপি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুন, রাঙ্গাবালী প্রেসক্লাব সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক এম সোহেল প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রিপন খন্দকার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আতিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ছোটবাইশদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান শিবলী, উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন শোভন, উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা শাহাদাত হোসেন,
আনন্দ টিভির রাঙ্গাবালী প্রতিনিধি আল-আমিন হিরোন,ভোরের পাতার রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধি, মিজানুর রহমান রাশাদ,যুগান্তরের স্থানীয় প্রতিনিধি বনি ইয়ামিন, পায়রা বন্দর প্রতিনিধি আজিজুর রহমান সুজনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের নেতারা।