রাজবাড়ী সংবাদদাতা
আসন্ন শারদীয় দূর্গা পূজা-২০২৩ উদযাপন উপলক্ষে রাজবাড়ী জেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন জনাব জি. এম. আবুল কালাম আজাদ, পুলিশ সুপার, রাজবাড়ী।
পুলিশ সুপার বলেন, ঐতিহ্যগত ভাবে বাংলাদেশের মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস রয়েছে, রাজবাড়ী জেলা ও তার ব্যতিক্রম নয়। সামনের সময় গুলোতে রাজবাড়ী জেলায় যেন সম্প্রীতির বন্ধন ছিন্ন না হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কেউ অহেতুক “গুজব” ছড়াতে না পারে তার ব্যপারে সকলকে সতর্ক থাকা এবং পূজা উদযাপন পরিষদের সহযোগিতা কামনা করেন পুলিশ সুপার, রাজবাড়ী।
এসময় জেলা পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ সহ থানার অফিসার ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন।
