
তানিয়া সুলতানা
রাজাপুর ,ঝালকাঠী।
জাতীয় পার্টির ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।সোমবার সন্ধ্যা সাতটায় বাইপাসে জাতীয় পার্টির প্রধান নির্বাচনী কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার প্রচার সম্পাদক কামরুল হাসান রানার সঞ্চালনায় ও সভাপতি কামরুল ইসলাম দুলাল এর সভাপতিত্বে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন ঝালকাঠি –১ (রাজাপুর ,কাঠালিয়া) সংসদীয় আসনের জাতীয় পার্টির প্রার্থী জনাব ,লায়ন মোঃ ইজাজুল হক, ঝালকাঠি জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মনজুরুল ইসলাম মঞ্জু প্রমূখ।এ সময় রাজাপুর উপজেলা জাতীয় পার্টি ৬ ইউনিয়নের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।