
শাকিল আহমেদ
রায়গঞ্জ -সিরাজগঞ্জ প্রতিনিধি
খেলাধুলায় বারে বল মাদক ছেড়ে খেলতে চল, এই প্রতিপাদ্য সামনে রেখে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের অন্তর্গত আলম চাঁদপুর ও গোপীনাথপুরের যৌথ আয়োজনে এজি ফুটবল টুর্নামেন্ট ২০২৪ ফাইনাল টুর্নামেন্ট আয়োজন করা হয়।
উক্ত টুর্নামেন্টে দুইটি দল অংশগ্রহণ করেন, এক প্রান্তে (-নাইন হর্স) ফুটবল একাদশ অন্য প্রান্তে (এফসি সিডর) ফুটবল একাদশ। খেলাটি পরিচালনা করেন, মো: রবিউল ইসলাম রুবেল(ডিস্ট্রিবিউটার সেলস অফিসার নগদ)সহকারি রেফারি দায়িত্ব পালন করেন মো: রাসেল হোসেন (আলম চাঁদপুর) ও মো: জহুরুল ইসলাম (দাদপুর) । উক্ত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মো:গোলাম হোসেন শুভন সরকার।
আরো উপস্থিত ছিলেন জনাব মো: আবু বক্কর সিদ্দিক চেয়ারম্যান ৭ নং নলকা ইউনিয়ন পরিষদ,
জনাব মো: কাউসার হোসেন সভাপতি নলকা ইউনিয়ন আওয়ামী লীগ।
জনাব মো আ:আব্দুল সাত্তার সরকার -সাধারণ সম্পাদক নলকা ইউনিয়ন আওয়ামী লীগ।
জনাব মো: নুরুল ইসলাম মেম্বার ১ নং ওয়ার্ড ৭ নং নলকা ইউনিয়ন পরিষদ।
জনাব মো আব্দুল বারিক শেখ প্রভাষক হিসাববিজ্ঞান তাড়াশ মহিলা ডিগ্রী কলেজ ও সভাপতি দাদপুর সাহেবগঞ্জ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ও দাদপুর সাহেবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
জনাব মো: আব্দুল আলীম জুনিয়র অ্যাডভোকেট সিরাজগঞ্জ জজ কোর্ট।
জনাব মো: মাহমুদুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক নলকা ইউনিয়ন যুবলীগ।
জনাব মো: সোহেল রানা ( সাংবাদিক নয়া দিগন্ত) রায়গঞ্জ প্রতিনিধি।
জনাব মো: শাকিল আহমেদ (সাংবাদিক জাগরণী টিভি) রায়গঞ্জ প্রতিনিধি।
আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এজি ফুটবল টুর্নামেন্টটি ৯০ মিনিটে অনুষ্ঠিত হয়, প্রথম অর্ধে (নাইন হর্স) এক গোলের ব্যবধানে এগিয়ে থাকলেও দ্বিতীয় অর্ধের শেষ সময়ে (এফসি সিডর) গোল করলে ম্যাচটি সমতায় ফিরে আসে। এবং ম্যাচটি ট্রাইফিগারের মাধ্যমে( নাইন হর্স) ফুটবল একাদশ ৩-১ গোলের ব্যবধানে জয়লাভ করেন।
এজি ফুটবল টুর্নামেন্ট কমিটির দায়িত্বে ছিলেন -সেলিম রেজা, মোহাম্মদ, তামিম, সাগর, রাজু, পারভেজ, আলিম, আরো নাম অজানা অনেকে।
রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান মো: গোলাম হোসেন শুভন সরকার বলেন, যুব সমাজকে খেলাধূলার প্রতি আগ্রহী করে তাদেরকে রক্ষা করতে হবে। যুবসমাজকে রক্ষা করতে পারে একমাত্র ক্রীড়া জগত। তাই বেশি বেশি করে খেলাধূলার আয়োজন করতে হবে।